শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলদেশ। আনাই মোগিনির গোলে ভারতকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা।

সন্ধ্যা ৬টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ এবং ভারতের মেয়েরা।

ম্যাচের প্রথমে ভারত দাপট দেখালেও দুর্দান্ত কামব্যাক করে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৫ মিনিটের আগে একটি গোল পেয়েও যেতে পারত গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তবে গোললাইনে ভারতের গোলরক্ষক বল গ্লাভসে নিলে বঞ্চিত হয় বাংলাদেশ। প্রথমার্ধের বাকি সময়টায়ও ভারতের জালে একের পর এক আক্রমণ করে মান্ডার দল। শুধু ভাগ্যই সহায় ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের।

ম্যাচের ৩৫তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণ চালান বাংলাদেশের রিপা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে বৃথা যায় মেয়েদের প্রচেষ্টা। এর মিনিটখানেকের মধ্যে এমন আরেকটি আক্রমণের সাক্ষী হয় কমলাপুর স্টেডিয়াম। একের পর এক আক্রমণের পরও সমতায় থেকেই প্রথমার্ধ শেষ করে মারিয়া মান্দার দল।

খেলার ৭৯ মিনিটে আনাই মোগিনি এগিয়ে দেন বাংলাদেশকে। শাহেদা আক্তার রীপার ব্যাকহিল থেকে বল ধরেই দূল্লার শট করে আনাই মোগিনি গোল করলে উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামের দর্শকরা।

এর আগে শিরোপা ধরে রাখার লক্ষ্যে বাংলাদেশ দল শ্রীলংকার জালে ১২ গোল দিয়ে ফাইনালে ওঠে মারিয়া-আঁখিরা।

২০১৮ সালে বাংলাদেশের মেয়েরা নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD