শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বিশ্বে প্রায় সাড়ে ৪ হাজার ফ্লাইট বাতিল

বিশ্বে প্রায় সাড়ে ৪ হাজার ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক।।
যুক্তরাষ্ট্রে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও দুর্যোগপূর্ণ আবহাওয়া নাজুক অবস্থার সৃষ্টি করেছে। এবারের ক্রিস্টমাস মৌসুমে দেশটিতে শনিবার সর্বোচ্চ সংখ্যক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ দিন সারা বিশ্বে ৪ হাজার ৪০০ ফ্লাইট বাতিল করা হয়, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লাইটই আড়াই হাজারের বেশি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কোভিড চুক্তির আওতায় কর্মীদের কোয়ারেন্টিন নিয়ে একরকম যুদ্ধ করতে হচ্ছে এয়ারলাইন্সের। এর সঙ্গে যোগ হয়েছে দেশটির মধ্যভাগের প্রবল তুষারপাত। শুধু শিকাগোর ও’হারে ও মিডওয়ে বিমানবন্দরে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এক বিবৃতিতে ইউনাইটেড এয়ারলাইন্স বলেছে, ‘ওমিক্রন সংক্রমণ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবারের এই ফ্লাইট বাতিল করা হয়েছে। আমরা বিষয়টি যাত্রীদের আগেই জানিয়েছি, যাতে তারা পুনরায় টিকিট বুক করতে বা বিকল্প ব্যবস্থা নিতে পারে।’

ক্রিস্টমাস উপলক্ষে ছুটি শেষে রবিবার মানুষের বাড়ি ফেরার কথা, বিন্তু তীব্র শীত আর তুষার পাত তাতে ব্যাঘাত সৃষ্টি করলো।

সিকাগোর ও’হারে বিমানবন্দরে আটকেপড়া একজন যাত্রী এবিসি নিউজকে বলেন, ‘অনেক দিন ধরে আটেক আছি। এভাবে আর চলতে পারে না। পেট চলাতে গেলে কিছু তো করতে হবে।’

গত ২৪ ডিসেম্বর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD