শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
১৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে

১৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে

নিজস্ব ডেস্ক।
ছবিঃ সংগৃহীত
ঢাকাঃ করোনা পরিস্থিতির কারণে দুই সপ্তাহের জন্য পেছানো হয়েছে অমর একুশে বইমেলা। চলতি বছর বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

রোববার (১৬ জানুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির জন্য সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী একুশে বইমেলা দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত দিয়েছেন।’

তবে সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে মেলা আরও পিছিয়ে শুরু হতে পারে।

১ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা অমর একুশে গ্রন্থমেলা, ইতোমধ্যে স্টল বরাদ্দসহ বেশকিছু কাজের প্রস্তুতিও জোরদার করেছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। এরই মধ্যে জানুয়ারি মাসের শুরু থেকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী জারি হয়েছে নতুন করে বিধিনিষেধ। বাংলাদেশেও সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এমন পরিস্থিতিতে বইমেলা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হলো।

প্রতিবছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও করোনাভাইরাসের কারণে গতবছর ১৮ মার্চ শুরু হয়েছিল।

বাঙালির প্রাণের আয়োজনের নাম অমর একুশে গ্রন্থমেলা। যে কটি উৎসব আর আয়োজনে বাঙালি একাট্টা হয় তারমধ্যে অন্যতম বইমেলা।

গত দু’বছর থেকে করোনার কারণে এই মেলার আয়োজনে ভাটা পড়েছে, তবে মেলা বন্ধ হয়নি কোনোবারই। গত বছরের মতো এবারও ভাষার মাসের এক তারিখে শুরু হচ্ছে না মেলা।

এবার ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হওয়ার কথা ছিল। তবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বলছে, পহেলা ফেব্রুয়ারি এবারও বইমেলা শুরু হচ্ছে না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD