শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে আ’লীগের সংলাপ

বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে আ’লীগের সংলাপ

নিউজ ডেস্ক।।
নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে আজ সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় বঙ্গভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে।

এর আগে রোববার (১৬ জানুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জানুয়ারি বিকেল ৪টায় বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিমদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলটির ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা করতে ২০ ডিসেম্বর সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেদিন সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) সংলাপে অংশ নেয়। এরপর ধারাবাহিকভাবে বেশকিছু দল সংলাপে অংশ নেয়। তবে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, জেএসডিসহ (রব) ছয়টি রাজনৈতিক দল সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মাধ্যমেই ইসি গঠনে রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এর আগেই নতুন ইসি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD