শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট গ্রহণ শুরু

এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট গ্রহণ শুরু

বিনোদন ডেস্ক।
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিবারের মতো এবারও রাজধানীর তেজগাঁওয়ে এফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। সকাল নয়টায় এ ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত।

নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই এফডিসি প্রাঙ্গণে তারকা ভোটার ও প্রার্থীদের আনাগোনা শুরু হয়েছে। এফডিসি ও চলচ্চিত্রের উন্নয়ন বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, আজকে আপনি কেন আমার ইন্টারভিউ নিচ্ছেন? কোনো পরিচালকের তো নিচ্ছেন না। সেরকমই আমি কাজ করার জন্যই এ নির্বাচনে প্রার্থী হয়েছি। তাই আমাকে ভোট দেয়া উচিত।

এবার দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর মধ্যে রয়েছে কাঞ্চন-নিপুন পরিষদ ও মিশা-জায়েদ পরিষদ। জয়ের ব্যাপারে দুই পক্ষই আশাবাদী।

কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে নির্বাচনে প্রার্থী যারাঃ

সভাপতি- ইলিয়াস কাঞ্চন, সহ-সভাপতি- চিত্রনায়ক রিয়াজ ও ডি এ তায়েব। সাধারণ সম্পাদক- নিপুণ, সহ-সাধারণ সম্পাদক পদে আছেন সাইমন সাদিক। সাংগঠনিক সম্পাদক শাহনূর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, কোষাধ্যক্ষ পদে আজাদ খান।

কার্যকরী পরিষদের সদস্য হলেন- অমিত হাসান, ফেরদৌস আহমেদ, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমীন, কেয়া, পরী মনি, গাঙ্গুয়া ও সীমান্ত।

মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচনে প্রার্থী যারাঃ

সভাপতি: মিশা সওদাগর। সহ-সভাপতি: মনোয়ার হোসেন ডিপজল-রুবেল। সাধারণ সম্পাদক: জায়েদ খান, সহ-সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জে কে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফারহান।

কার্যকরী পরিষদের সদস্য: রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ ও নাদের খান

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD