শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৯৩৬৯

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৯৩৬৯

নিউজ ডেস্ক ।।
ফাইল ছবি
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২৭ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জনে। শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ২৯ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৮ হাজার ৩৪৫ জন; শনাক্তের হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ।

সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৫০৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৪ হাজার ৬৭১টি। পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৪৭১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৮ জন পুরুষ, ১০ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৬ জন। চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৫, খুলনায় ৫, সিলেটে ৩, রংপুরে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD