বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
দেশে করোনার টিকাগ্রহীতা সাড়ে ১৭ কোটি ছাড়াল

দেশে করোনার টিকাগ্রহীতা সাড়ে ১৭ কোটি ছাড়াল

নিউজ ডেস্ক।।
রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসের প্রতিষেধক টিকাদান কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলেছে। দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এক বছর পর গত বছর অর্থাৎ ২০২১ সালের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম শুরু হয়। সর্বশেষ সোমবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে বিভিন্ন প্রকারের ১৭ কোটি ৫০ লাখ ৮১ হাজার ২৬২ ডোজ টিকাদান করা হয়।

মোট টিকা গ্রহণকারীদের মধ্যে প্রথম ডোজ ১০ কোটি ৯ লাখ ১১ হাজার ২১ জন, দ্বিতীয় ডোজ ৭ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৭২১ জন এবং বুস্টার ডোজ গ্রহণকারীর সংখ্যা ২৬ লাখ ৯৪ হাজার ৫২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান এ তথ্য জানান।

দেশে টিকাদান কর্মসূচি শুরুর দিকে শুধুমাত্র ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হতো। পরবর্তীতে পর্যায়ক্রমে ফাইজার, মর্ডানা, সিনোফার্ম এবং সিনোভ্যাক এবং জনজন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, করোনাকে নিয়ন্ত্রণে আনতে হলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি দেশের ৭০ থেকে ৮০ শতাংশ জনগোষ্ঠীকে করোনার টিকার আওতায় নিয়ে আসতে হবে। বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার লক্ষ্যে টিকা ক্রয়সহ প্রয়োজনীয় কার্যক্রম সহজ ছিল না। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ সফলতার সঙ্গে টিকাদান কার্যক্রম সম্পন্ন করেছে।

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘন্টায় (১৪ ফেব্রুয়ারি) ৯ লাখ ৭১ হাজার ৩২০ ডোজ টিকা দেওয়া হয়। এর মধ্যে প্রথম ডোজ ২ লাখ ৪১ হাজার ৬০৯টি, দ্বিতীয় ডোজ ৬ লাখ ৩২ হাজার ১২৬টি এবং বুস্টার ডোজ দেওয়া হয় ৯৭ হাজার ৫৮৫ ডোজ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD