বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জামালপুরে ৫টি অবৈধ ড্রেজার মেশিন ধবংস, ৫০ হাজার টাকা জরিমানা

জামালপুরে ৫টি অবৈধ ড্রেজার মেশিন ধবংস, ৫০ হাজার টাকা জরিমানা

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরে শহরের ছনকান্দা হতে নান্দিনা-খড়খড়িয়া পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ৫টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করে এবং একজনকে নগদ ৫০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।

মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছনকান্দা হতে নান্দিনা-খড়খড়িয়া পর্যন্ত অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলানো হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরানের পরিচালনায়, জেলা প্রশাসকের কার্যালয়ের (এলএও) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মাহমুদা বেগম ও
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারসহ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন।
জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের চরগবিন্দ বাড়ি ও শরিফপুর বানারপাড় ব্রহ্মপুত্র নদী হইতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫টি ড্রেজার আগুন দিয়ে ধ্বংস করা হয় ও এ সময় একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়।
সূত্রে জানা যায় , খোকন ও জিল্লুর নেতৃত্বে রানাগাছা ইউনিয়ন ও শরিফপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদী হতে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন করে জমজমাট ব্যবসা করে আসছিল।
এ বিষয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
লিটুস লরেন্স চিরান গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে এক একশ্রেণীর অসাধু বালু ব্যবসায়ী। এতে করে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনি ভাবে মহাসড়কেরও ক্ষতি সাধন হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD