সদ্য ঘোষিত হলো বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কমিটি যেখানে শাহ আব্দুল্লাহ মামুন কে সভাপতি এবং আব্দুল্লাহ অনিক কে সাধারণ সম্পাদক করে ৫সদস্য বিশিষ্ট কমিটি ঘোষিত হয়েছে।কমিটি ঘোষণার সাথে সাথেই একাকাশ প্রত্যাশা আর বুকভরা বিশ্বাসের জন্ম হয়েছে এই অ্যাসোসিয়েশনের সদস্যদের।এই কমিটির প্রতি বিচার বিভাগীয় কর্মচারীদের ব্যপক প্রত্যাশা।বিচার বিভাগীয় কর্মচারীরা বিশ্বাস করে দীর্ঘদিনের বৈষম্য,অবহেলা এবং প্রবঞ্চনার অবসান ঘটাতে হলে মামুন-আব্দুল্লাহ কমিটির বিকল্প কিছু নেই।বিচার বিভাগীয় কর্মচারীরা তিনদফা দাবী বাস্তবায়নে তীর্থের কাকের মতো অপেক্ষায় ছিলো দীর্ঘদিন যার অবসান হবে এই কমিটির নেতৃবৃন্দের হাত ধরে এমনটাই সকলের প্রত্যাশা।সারাদেশ থেকে এই কমিটিকে সাদরে গ্রহণ করে সকলে নতুন স্বপ্ন দেখছে।কথায় আছে,সকালটা দেখেই বুঝা যায় সারা দিনটা কেমন যাবে ঠিক তেমন করেই কমিটি ঘোষণার প্রথম দিনই মামুন-আব্দুল্লাহ কমিটি মাননীয় আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপি’র সাথে এবং তার কিছুদিন পর মাননীয় আইন সচিব জনাব গোলাম সারোয়ার এবং যুগ্ম সচিব(প্রশাসন) জনাব বিকাশ কুমার সাহার সাথে সৌজন্য সাক্ষাৎ করে এবং তিনদফা দাবীর কথা বলে শুভ সূচনা করেছে।বিশ্বাস করি বিচার বিভাগের ২০হাজার মানুষের ভাগ্য উন্নয়নে,সকল বৈষম্য দূরীকরণে এবং তিনদফা দাবী বাস্তবায়নে মামুন-আব্দুল্লাহ কমিটি হবে আগামীর প্রতিটি পথের কান্ডারি।সকলের জন্য শুভ কামনা।
আরিফুর রহমান
প্রধান তুলনাকারক
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,সাতক্ষীরা
Leave a Reply