শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
দায়িত্ব নিলেন বিজিবির নতুন ডিজি

দায়িত্ব নিলেন বিজিবির নতুন ডিজি

নিউজ ডেস্ক।।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল সাকিল আহমেদ। বুধবার (২ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মেজর জেনারেল সাকিল ২৮ ফেব্রুয়ারি বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের থেকে দায়িত্ব গ্রহণ করেন।

বিজিবিতে যোগদানের আগে সাকিল আহমেদ সেনাসদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮৮ সালের ২৪ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমির ১৮তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে পদাতিক কোরে কমিশন লাভ করেন মেজর জেনারেল সাকিল। দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সাকিল আহমেদ জিওসি ১৯ পদাতিক ডিভিশন, কমান্ডার ৯৯ কম্পোজিট ব্রিগেড এবং অধিনায়ক ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক, কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো, একটি পদাতিক ডিভিশনের জেনারেল স্টাফ অফিসার গ্রেড-১ এবং একটি পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবেও দায়িত্ব পালন করেন। মেজর জেনারেল সাকিল আহমেদ স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের (এসআইঅ্যান্ডটি) কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রশিক্ষক হিসেবে তিনি এসআইঅ্যান্ডটির প্রধান প্রশিক্ষক, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন কমান্ডার এবং মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজ সশস্ত্র বাহিনী ওয়ার কোর্সের ডিরেক্টর স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শান্তিরক্ষী হিসেবে মেজর জেনারেল সাকিল আহমেদ সোমালিয়ায় ইউনোসম-২ এর কন্টিনজেন্ট সদস্য ও কঙ্গোতে মোনাকের ফোর্স লজিস্টিক স্টাফ ছিলেন। এছাড়া জাতিসংঘ মিশনে আইভরি কোস্টে ইউনোকিতে ব্যানবেইট-৩/২৩ এ কন্টিনজেন্ট কমান্ডারের দায়িত্বও পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকও ছিলেন তিনি।

মেজর জেনারেল সাকিল আহমেদ দেশ-বিদেশে বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ওয়ার স্টাডিজে স্নাতকোত্তর, স্ট্র্যাটেজিক স্টাডিজে স্নাতকোত্তর এবং ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর করেন। এছাড়া দেশ-বিদেশে পেশাদার প্রশিক্ষণ কোর্স, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন তিনি।

ডা. শাহনাজ সাকিল তার সহধর্মিণী। তিনি এক মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD