বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বাংলাদেশ পুলিশই সর্বপ্রথম বিদেশে “জয় বাংলা” স্লোগান পরিচিতির লক্ষ্যে টুর্নামেন্ট প্রচলন করে

বাংলাদেশ পুলিশই সর্বপ্রথম বিদেশে “জয় বাংলা” স্লোগান পরিচিতির লক্ষ্যে টুর্নামেন্ট প্রচলন করে

বাকের সরকার বাবর।।
গত ২০২০ সালে ‘জয় বাংলা’ এখন থেকে বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে আদেশ দিয়েছিল মহামান্য হাইকোর্ট। আজ ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার (০২ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এই জাতীয় স্লোগানকে বিশ্বের বুকে পরিচিতি করার উদ্দেশ্যে সর্বপ্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট ব্যানএফপিইউ গত বছর ৫৬টি দেশের মাঝে ভলিবল টুর্নামেন্ট আয়োজন করেছিল। নাম দেয়া হয়েছিল “জয় বাংলা ভলিবল টুর্নামেন্ট”। কোভিডের মাঝেও ১০টি দেশের অংশগ্রহণ করার থাকলেও পরিবর্তীতে ৭টি দেশ অংশগ্রহণ করে। নিডসনিউজ ফাইনাল খেলার নিউজটি ১লা ফেব্রুয়ারী ২০২১ সালে “সুদানে জয় বাংলা ভলিবল টুর্নামেন্ট” নামে প্রচার করেছিল যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল। এই টুর্নামেন্টের দেশগুলো ছিল স্বাগতিক বাংলাদেশ, জিবুতি, মংগোলিয়া, জর্ডান, মিশর, ঘাম্বিয়া ও সামোয়া। ফাইনালে সামোয়া ২-১ ব্যবধানে মিশরকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়। উনামিড মিশনের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ও পুলিশ চিফ অফ স্টাফ জেনারেল আহমাদো মান্না প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি এবং অংশগ্রহণকারী প্রতিটি দলকে মুজিববর্ষের লোগো সম্বলিত মেডেল পরিয়ে দিয়েছিলেন। প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেছিলেন, কোন দেশের জাতীয় স্লোগান নিয়ে এই মিশন এরিয়াতে তথা সমগ্র জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এই প্রথম এবং এটা মাইলফলক হিসাবে ইতিহাস হয়ে রইল।
মূলত মহান মুক্তিযুদ্ধের স্লোগানটিকে সমগ্র বিশ্বের মাঝে পরিচিত করার লক্ষ্যেই সুদানের শান্তিরক্ষা মিশনে আয়োজন করা হয়েছিল “জয় বাংলা” নামের টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্ট আয়োজনের নেপথ্যে ছিলেন ঐ সময়ের বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম। কমান্ডার হালিম বলেন উক্ত মিশনে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রানের স্লোগান জয় বাংলা নামে টুর্নামেন্ট করা ছিল খুব চ্যালেঞ্জের। কারন উক্ত মিশনে সকল নীতি নির্ধারকরাই ছিল পাকিস্তানী আর তাদের কাছ থেকে অনুমতি পাওয়াটা সহজসাধ্য ছিল না। যাই হোক জয় বাংলা টুর্নামেন্ট নীতি নির্ধারক মহলের সর্বোচ্চ পদের একজনের কাছ থেকে সবুজ সংকেত পাওয়াই তা সফলতার সাথে করা হয়েছিল যা বিশ্বব্যাপী পরিচিতি করে দেয় জয় বাংলা স্লোগানকে।
দুই বছর আগে হাই কোর্টের এক রায়ে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চারণের উপর জোর দিয়ে ‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল। উচ্চ আদালতের ওই নির্দেশনার আলোকে ২০ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত নেয় সরকার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD