শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যু

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নে মিন্টু (৩২) নামে এক রাজমিস্ত্রি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধায় তেঁতুলিয়া উপজেলা সদরের মাগুরা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মিন্টু একই এলাকার ফজল হকের ছেলে ও পেশায় একজন রাজমিস্ত্রি।

স্থানীয়রা জানায়, মিন্টুর মা তাকে বাড়িতে রেখে দরকারে বাড়ির বাইরে যাওয়ায়। সন্ধায় তার মা বাড়িতে ফিরে ছেলেকে বিছানার পাশে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করে। এতে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিন্টুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে

তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ জানান, প্রাথমিক সুরতহালে লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন ও গলায় রশির দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD