শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কোনো ঘর অন্ধকারে থাকবে না – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কোনো ঘর অন্ধকারে থাকবে না – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

. স্বপন কুমার রায় খুলনা ব্যুরোপ্রধান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সব স্থানে বিদুৎ সেবা পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। দেশের দুর্গম এলাকায় নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। আর সেসব এলাকায় ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানো যাচ্ছে না সেখানে আমরা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করেছি। কোনো ঘর অন্ধকারে থাকবে না, প্রতিটি মানুষের জীবন আলোকিত হয়ে উঠবে।

সোমবার (২১ মার্চ) দুপুর পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, যে এলাকা এক সময় প্রাকৃতিক দুর্যোগে ডুবে যেত, সেখানে আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। আর প্রাকৃতিক দুর্যোগে এলাকা ডুবে যায়না।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য সুযোগ সৃষ্টি করে যাচ্ছি। ২০৪১ সাল পর্যন্ত আমাদের পরিকল্পনা করা আছে। এছাড়া ২১০০ সালের মধ্যে ডেল্টা প্লান বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের দেশ এগিয়ে যাক। জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এটাই আমাদের লক্ষ্য। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD