শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় নিজ কন্যাকে গুম করে বড় ভাইকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন মঈনুল

কসবায় নিজ কন্যাকে গুম করে বড় ভাইকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন মঈনুল

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি \

ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে কসবায় নিজ কন্যাকে গুম করে বড় ভাইকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন ছোট ভাই মঈনুল। বুধবার (১৯ আগস্ট) ভোর রাতে কসবা থানার ওসি (তদন্ত) মো. আসাদুল ইসলাম নেত্রকোণার শ্যামগঞ্জে অভিযান চালিয়ে শিশু খাদিজাকে উদ্ধার করে।
প্রকাশ, উপজেলার শিমরাইল গ্রামে মৃত আবদুল মালেকের ৪ পুত্রের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। আবুল খায়ের গেদু নামক বড় ভাইয়ের সন্তানাদি না থাকায় তার অর্থ সম্পদ গ্রাস করার জন্য অপর ৩ ভাই যথাক্রমে মঈনুল, টেনু ও টুকন শিশু কন্যাকে দিয়ে গুমের মামলা সাজায়। তারা মঈনুলের ৭ বছরের কন্যা খাদিজাকে গত ১৫ আগস্ট নেত্রকোনা শ্যামগঞ্জে মঈনুলের ভায়রা কামালের বাসায় পাঠিয়ে গ্রামে মাইকিং করে খাদিজা হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং কসবা থানায় বড় ভাই আবুল খায়ের গেদু এবং তার স্ত্রীকে আসামী করে গুমের মামলা রুজু করে। গেদুর কোনো সন্তানাদি নেই। ফলে সম্পত্তির লোভে তিন ভাই একযোগ হয়ে তার অর্থসম্পদ আত্মসাত করতে এ ঘটনা ঘটিয়েছে পুলিশ জানায়।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন সাংবাদিকদের জানান, খাদিজার বাবা মঈনুলকে গ্রেফতার করা হয়েছে। বড় ভাই আবুল খায়ের গেদু বাদী হয়ে ৩৬৫/২০০/ ২০৩ ধারায় থানায় মামলা রুজু করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD