বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
রাজাপুরে চালককে অচেতন করে ইজিবাইক চুরি

রাজাপুরে চালককে অচেতন করে ইজিবাইক চুরি

মোঃ আমির হোসেন, ঝালকাঠি ঃ
ঝালকাঠির রাজাপুরে ইচিবাইক চালক মোঃ রমজান হোসেন (১৭) কে অচেতন করে ইজিবাইক চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। রমজান পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার ছোট কৈখালী গ্রামের মোঃ আবুবকর এর পুত্র।

স্থানীয়রা অচেতন অবস্থায় রমজানকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

রমজান এর চেতনা ফিরে আসলে তার কাছ থেকে জানাগেছে, পুটিয়াখালীর মীরের হাট এলাকা থেকে যাত্রী নিয়ে সে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরে তারা রমজানকে খাবার খাওয়ায়। কিছুক্ষন পরে রমজান অচেতন হয়ে রাস্তার পাশে পরে থাকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবুল খায়ের মাহমুদ জানায়, রমজানকে খাবারের সাথে অচেতন করার ঔষধ খাওয়ানো হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD