বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
মাদারীপুরে বিশুদ্ধ খাদ্য (সংক্ষিপ্ত) বিচার আদালতের অভিযান

মাদারীপুরে বিশুদ্ধ খাদ্য (সংক্ষিপ্ত) বিচার আদালতের অভিযান

সাবরীন জেরীন:
মাদারীপুর শহরের ইটেরপুল, স্টেডিয়াম গেট এলাকায় মঙ্গলবার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিসির উদ্যোগে ভেজাল ও নকল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিশুদ্ধ খাদ্য ( সংক্ষিপ্ত ) বিচার আদালত।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল আল মামুনের নেতৃত্বে অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সদর উপজেলা স্যানিটারী ইন্সেপেক্টর আবু আনসার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. আল মামুন ও সদর মডেল থানার পুলিশ।

অভিযানকালে মুদি দোকান, হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও খাদ্যদ্রব্য যাচাই করা হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে ময়লাযুক্ত স্থানে খাদ্য দ্রব্য বিক্রির ঘটনায় মালিকপক্ষকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়। আগামীতে নিয়মিত নিরাপদ খাদ্য আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ বিদ্যমান অন্যান্য ফৌজদারি ও বিশেষ আইনের অধীনে ভেজালকারীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানান অভিযানে নেতৃত্বদানকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল আল মামুন। এদিকে সদর থানার সামনে রনজিৎ মিস্টান্ন ভান্ডার প্রপাইটার রনজিৎ মন্ডল ও পুরান কোর্টের সংলগ্ন গনপুর্ত অফিসের সামনে আদি সাতক্ষিরা ঘোষ ডেয়ারী প্রপাইটার অনন্দ ঘোষ এই দুইটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের কারনে তাদের মামলা প্রদান করবে বলে জানিয়েছেন ভ্রম্যমাণ আদালত।

ভ্রম্যমাণ আদালতের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তবে বাজারে দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রনের বিষয়ে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা। এদিকে বাকি রমজানকে সামনে রেখে মাদারীপুর জেলা শহরসহ সমস্ত উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD