শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
২৩ এপ্রিল থেকে অগ্রিম টিকিট, চলবে ৬ জোড়া বিশেষ ট্রেন

২৩ এপ্রিল থেকে অগ্রিম টিকিট, চলবে ৬ জোড়া বিশেষ ট্রেন

নিউজ ডেক্স।।
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ঈদযাত্রার সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এবার বিশেষ ব্যবস্থাপনায় ২৩ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থাও নেওয়া হয়েছে।

একইসঙ্গে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ বাতিল করা হয়েছে।

বুধবার দুপুরে (১৩ এপ্রিল) রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, ‘আগামী ২ মে পবিত্র ঈদুল ফিতর ধরে নিয়ে ১ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। টিকিট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল। এ জন্য ২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ থাকবে। তবে ঈদে কতগুলো নতুন বগি যোগ হবে, কত বেশি যাত্রী পরিবহন করতে পারবে, বিশেষ কোনও ট্রেন চালু হবে কিনা, এসব বিষয়ে আরও কাজ চলছে।’

তিনি জানান, আগামী ২৩ এপ্রিল বিক্রি হবে ২৭ এপ্রিলের টিকিট, ২৪ এপ্রিল ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল ৩০ এপ্রিলের টিকিট ও ২৭ এপ্রিল বিক্রি হবে ১ মে’র টিকিট। এ সময়ে অনলাইনে সকাল ৬টা থেকে ও কাউন্টারের সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট ক্রয় করা যাবে।

এছাড়া ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে। সেই টিকিট বিক্রি হবে ১ মে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ২ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে ধরে নিয়ে টিকিট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে। রোজা ৩০টি হলে অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি করা হবে ২ মে’র ট্রেনের টিকিট।

২ মে বিক্রি হবে ৬ মের টিকিট। ৩ মে বিক্রি হবে ৭ মের টিকিট। ৪ মে বিক্রি হবে ৮ মের টিকিট।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD