শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
মালদ্বীপে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত

মালদ্বীপে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত

নিউজ ডেস্ক।।

মালদ্বীপে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যার দিকে দেশটির রাজধানী মালের একটি রেস্টুরেন্টে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মো. শাহিন জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউপির চাঁনপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।

নিহত শাহিনের চাচা বাইজেদুল ইসলাম বলেন, শাহিন মালদ্বীপে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। শাহিনের সঙ্গে পাকিস্তানি এক যুবকও কাজ করতেন। গতকাল সন্ধ্যার দিকে কাজ করার সময় পাকিস্তানি যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাকিস্তানি যুবক রেস্টুরেন্টে রাখা ছুরি দিয়ে শাহিনের শরীরে আঘাত করে। পরে মুমূর্ষু অবস্থায় শাহিনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, আমার বড় ভাই জাহিদুল ইসলাম সুজন শাহিনের লাশের সঙ্গে আছেন। রোববার ভোরে পাকিস্তানি যুবককে দেশটির পুলিশ আটক করেছে।

পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার বলেন, মালদ্বীপে শাহিনের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছি কিভাবে লাশ দেশে আনা যায়।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ সতত্যা নিশ্চিত করে বলেন, শাহিনের লাশ দেশে আনার জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD