শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কেউ মধ্যরাত-কেউ সেহরির পর টিকিটের লাইনে

কেউ মধ্যরাত-কেউ সেহরির পর টিকিটের লাইনে

নিউজ ডেস্ক।।
ঈদযাত্রায় সড়কপথের ভোগান্তি থেকে বাঁচতে অনেকেই রেলপথ বেছে নেন। তবে ঈদের আগে ট্রেনের টিকিট পাওয়া অনেকটা যেন সোনার হরিণ! আর সেই সোনার হরিণ পেতেই গভীর রাতে স্টেশনে এসে টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। কমলাপুর স্টেশনে কেউ এসেছেন গভীর রাতে, কেউবা সেহরির পর এসে যুক্ত হয়েছেন। সময় যতো গড়াচ্ছে টিকিটপ্রত্যাশীদের লাইন ততই দীর্ঘ হচ্ছে।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১ মে থেকে। কাউন্টারের পাশাপাশি একই সময় অনলাইনেও পাওয়া যাচ্ছে নির্দিষ্ট দিনের কাঙ্ক্ষিত ট্রেনের টিকিট। এই দুই মাধ্যমেই পৃথকভাবে পাওয়া যাবে মোট টিকিটের ৫০ শতাংশ।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ২৭ এপ্রিলের টিকিট দেওয়া হবে আজ (২৩ এপ্রিল)। একইভাবে ২৮ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ২৪ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ২৫ এপ্রিল, ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল এবং ১ মের টিকিট ২৭ এপ্রিল বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।

দূর থেকে থেকে কাউন্টারের সামনে নির্দিষ্ট গন্তব্যের ট্রেনগুলো নাম দেখে সেই লাইনে দাঁড়িয়েছিলেন বেসরকারি চাকরিজীবী তামিম আহমেদ। ঢাকার উত্তরা থেকে তিনি কমলাপুরে এসে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। তিনি যখন কমলাপুরে এসে পৌঁছেছেন তখনও ভোরের আলো ফোটেনি। কারণ তিনি আগেভাগেই সেহরি খেয়ে দ্রুত চলে এসেছেন কমলাপুরে। বারবার তিনি গুনতে চেষ্টা করছিলেন তার সামনে টিকিট কাউন্টার পর্যন্ত কত মানুষ দাঁড়িয়ে আছে।

তিনি বলেন, সূর্যের আলো ফোটার আগে কমলাপুরে এসে দেখি আরও অনেক মানুষ আগে থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন। আশা করছি টিকিট হয়ত পাব, কিন্তু কাঙ্ক্ষিত এসি টিকিটি নাও পেতে পারি। কারণ আমার সামনে আরও অনেকজন অপেক্ষা করছেন। আর ঈদের সময় সবারই প্রথম প্রত্যাশা থাকে এসি টিকিটের।

তিনি আরও বলেন, এবার ঈদে বাড়ি যাওয়ার জন্য একটু বেশি ছুটি পেয়েছি, তাই পরিবারের সদস্যদের নিয়ে আগেভাগেই বাড়ি যেতে চাই। যে কারণে শত ভোগান্তি ভুলে সেহরির পর থেকে লাইনে অপেক্ষা করছি। ঈদের সময় একেক জনের কাছে কাঙ্ক্ষিত টিকিট মানেই সোনার হরিণ। রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের তিনটি টিকিট যদি পেয়ে যাই তাহলে ওই টিকিটগুলোই আমার কাছে হবে সোনার হরিণ।

লাইনে দাঁড়ানো অবস্থায় আরেকজনকে মোবাইলে রেলওয়ের ই-টিকিট ওয়েবসাইটে ব্রাউজ করতে দেখা গেল। টিকিট কাউন্টারে তার সিরিয়াল প্রথম ১৫ থেকে ২০ জনের পরেই। আলাপকালে জানালেন তার নাম সাইফুল আলম। তিনি মধ্যরাতে কমলাপুরে টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়েছেন, সেহরিও করেছেন লাইনে বসে থেকে।

সাইফুল আলম বলেন, ২৭ তারিখের টিকিটের জন্য কেউ কেউ ৭ থেকে ৮ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। সারারাত আশপাশের মানুষের সঙ্গে আলাপ করে, মোবাইল ব্রাউজ করে সময় কাটিয়েছি। বাসা থেকে পত্রিকা এনেছি, সেটা বিছিয়ে বসে থেকেছি ঘণ্টার পর ঘণ্টা। যেহেতু কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট দেবে তাই মোবাইলে ওয়েবসাইটে ঢুকে রেডি হয়ে আছি। কারণ সিরিয়ালে দাঁড়ানোর পাশাপাশি যেন অনলাইনেও চেষ্টা করতে পারি।

কমলাপুরের কাউন্টারগুলোর পশ্চিম দিকের শেষের কাউন্টারটি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে নারীদের জন্য। সেই কাউন্টারে রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিটের জন্য অপেক্ষমাণ টিকিটপ্রত্যাশী রেহেনা খাতুন জানান, তিনি ও তার স্বামী সেহেরি খেয়ে টিকিটের লাইনে এসে দাঁড়িয়েছেন।

স্বামীর পাশাপাশি তিনিও লাইনে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি জানান, নারীদের লাইনে মানুষের সংখ্যা সাধারণত একটু কম থাকে। তাই টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি, ফলে দুজনই দাঁড়িয়েছেন যার ভাগ্যে আগে টিকিট জোটে।

সাবরিনা সারজি নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থাী বলেন, ক্যাম্পাস আগেই ছুটি দিয়েছে। তবে একটা পার্টটাইম জব করায় দেরিতে বাড়ি ফিরছি। আজ টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন হলেও টিকিট পাবো বলে আশা করছি। আমি সেহরি খেয়েই চলে এসেছি, ঘুমিয়ে গেলে হয়তো আর পাবো না এজন্যই। কষ্ট যা হবার আজ হোক, যাত্রা যেন ভালো হয়।

অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানিয়েছেন, অগ্রিম টিকিট বিক্রির সব প্রস্তুতি আমরা শেষ করেছি। আশা করছি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সুশৃঙ্খলভাবে টিকিট বিক্রি শুরু হবে। কাউন্টারের পাশাপাশি অনলাইনে ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে। সকাল ৮টা থেকে শুরু করে যতক্ষণ টিকিট থাকবে যাত্রীরা টিকিট পাবেন। সার্বিক পরিস্থিতি ভালো রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। আমরা সার্বিক চেষ্টা করছি যাত্রীরা যেন নির্বিঘ্নে টিকিট পেতে পারেন।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদের ৭ দিন আগে অর্থাৎ আগামী ২৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত কোনো আন্তঃনগরের কোনো ট্রেনের অফ-ডে থাকবে না এবং ঈদের পরে যথারীতি অফ-ডে কার্যকর করা হবে। অফ-ডে প্রত্যাহারের ফলে অতিরিক্ত ৯২টি আন্তঃনগর ট্রেন বিশেষ ট্রিপে পরিচালিত হবে।

ঈদ যাত্রার বিশেষ ট্রেনগুলোর মধ্যে চাঁদপুর স্পেশাল ১ ও ২ ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ঈদের আগে ২৯ এপ্রিল থেকে ১ মে এবং ঈদের পর ৪ মে থেকে ৮ মে পর্যন্ত চলবে। আর দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেন ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ২৯ এপ্রিল থেকে ১ মে এবং ঈদের পর ৪ মে থেকে ৮ মে পর্যন্ত চলবে। খুলনা স্পেশাল (মৈত্রী রেক দিয়ে) খুলনা-ঢাকা-খুলনা রুটে ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে। শোলাকিয়া স্পেশাল-১ ট্রেন ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে এবং শোলাকিয়া স্পেশাল-২ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শুধুমাত্র ঈদের দিন চলবে।

জানা গেছে, ঈদের সম্ভাব্য দিন আগামী ৩ মে ধরে অগ্রিম টিকিট বিক্রি হলো আজ। সে হিসাবে আজ (২৩ এপ্রিল) দেওয়া হচ্ছে ২৭ এপ্রিলের টিকিট, ২৪ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট এবং ২৭ এপ্রিল ১ মের টিকিট দেওয়া হবে। আর ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি করা হবে ২ মের ট্রেনের টিকিট।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD