বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

নিডস নিউজ ডেক্সঃ
মোহাম্মদ হাসানঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফরে আসা ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে তাদের এই সাক্ষাৎ হয়।

রাতে বৈঠকে আলোচনার বিভিন্ন দিক জানান ঢাকায় ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে ওই বৈঠক।

রীভা গাঙ্গুলী সংবাদ মাধ্যমে বলেন, ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দিল্লির ‘বিশেষ বার্তা’ নিয়ে এসেছেন বিদেশ সচিব শ্রিংলা। বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে বিশেষ ও নিবিড় সম্পর্ক। এ কারণে মহামারীর মধ্যে আন-অফিসিয়াল ধরনের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন বিদেশ সচিব।

করোনা ভাইরাস মহামারী পরবর্তী সময়ে দুই দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সহযোগিতা জোরদারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান রীভা গাঙ্গুলি দাশ।

শ্রিংলার আগমনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধুবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেন ভারতের হাই কমিশনার। দুই দিনের আকস্মিক সফরে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা। আজ বুধবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় এক বৈঠক অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD