শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী কবিরহাটে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৮

নোয়াখালী কবিরহাটে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৮

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

শুক্রবার (২০ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে ,সারা দেশের ন্যায় শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে ধানসিঁড়ি ইউনিয়ন বনাম সুন্দলপুর ইউনিয়নের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার শেষ হওয়ার পাঁচ মিনিট আগে সুন্দলপুর ইউনিয়নের এক সমর্থক মাঠে ঢুকে ধানসিঁড়ি ইউনিয়নের এক খেলোয়াডকে ঘুষি দেয়। তখন পর্যন্ত ধানসিঁড়ি ইউনিয়ন ২-০ গোলে এগিয়ে ছিল।

এ সময় দু’দলের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে তারা কবিরহাট থানার ওসির উপস্থিতিতে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের ৮ জন আহত হয়।

স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কবিরহাট থানার পুলিশ এলোপাতাড়ি লাঠি চার্জ করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। একপর্যায়ের ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল কোম্পানী ও সুন্দলপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মো.ইলিয়াছ পুলিশকে পাঠিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বড় ধরনের কোন আহত হওয়ার ঘটনা ঘটেনি। খেলা শেষ হওয়ার এক দুই মিনিট আগে ফাউল করাকে কেন্দ্র করে হাতাহাতি তর্কবিতর্ক হয়েছে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপর এক প্রশ্নের জবাবে ওসি জানান ৮জন আহত হওয়ার কোন খবর তিনি পান নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD