শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আসামি ধরে ফেরার পথে প্রাণ গেলো এসআইয়ের

আসামি ধরে ফেরার পথে প্রাণ গেলো এসআইয়ের

আসামি নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় সমিরণ চন্দ্র দাস (৪২) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ সময় চার পুলিশ সদস্য ও তিন আসামি আহত হয়েছেন। শনিবার (২১ মে) ভোর ৫টায় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মহাসহস্র এলাকা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য হলেন- রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সমিরন চন্দ্র দাশ। তার বাড়ি হবিগঞ্জ সদর থানার পাঁচপাড়িয়া গ্রামে।

আহতরা হলেন—রাজনগর থানার এসআই শওকত মাসুদ ভূইয়া, এসআই সোলেমান আহমদ, এএসআই জাহাঙ্গীর আলম, কনস্টেবল মাসুদ মিয়া ও আজিজ হোসেন। আহত আসামিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজনগর থানার এসআই সমিরণ চন্দ্রসহ ছয় পুলিশ সদস্য রাজনগরের উত্তরভাগ এলাকা থেকে তিন আসামিকে আটক করেন। পুলিশের পিকআপ ভ্যানে আসামি নিয়ে থানায় ফিরছিলেন তারা। পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মাহাসহস্র নামক স্থানে গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। দায়িত্বরত চিকিৎসক এসআই সমিরণ চন্দ্রকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে এসআই শওকত, কনস্টেবল মাসুদ ও আজিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সহাসহস্র গ্রামের সোহেল মিয়া বলেন, ‌‘পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিকট আওয়াজ হয়। আমরা ঘটনাস্থলে এসে দেখি, আহত অবস্থায় ছয় পুলিশ কর্মকর্তাসহ আরও তিন জন পড়ে আছেন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ফোন করি। ফায়ার সার্ভিসের সদস্যরা আসলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শেষে আসামি নিয়ে থানায় ফিরছিলেন। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এক এসআই নিহত হন ও চার পুলিশ ও তিন আসামি আহত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD