বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
সুবর্ণচরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সুবর্ণচরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ মে) সকালে উপজেলা পরিষদ মাঠে চরজব্বর থানা পুলিশের শৃঙ্খলার্থে এ খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান, চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোবারক হোসেন, উপজেলা ক্রীড়া কমিটির আহ্বায়ক প্রফেসর মো. দিদারুল আলম, ইউপি চেয়ারম্যান মো. আবুল বাসার, আমিনুল ইসলাম রাজিব, সাইফুল্যা খসরু, শিক্ষক মো. সেকান্দর আলম, শিমুল চন্দ্র দাস, হাফেজ আহম্মেদ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক, জনপ্রতিনিধি, ইউপি সচিব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. কাজল কালোর ভাষ্যকারের মধ্যে দিয়ে বাঁশি বাজিয়ে খেলা পরিচালনা করেন মো. হানিফ মাহমুদ। এ সময় সহকারি রেফারি হিসেবে মো. মীজানুর রহমান ও মো. নিজাম উদ্দিন দায়িত্ব পালন করেন।

প্রথম দিনেই চারটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম বেলায় ১ম ম্যাচে চর জুবলী ইউপি টীমকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে চর ওয়াপদা ইউপি টীম, ২য় ম্যাচে চর আমান উল্যাহ ইউপি টীমকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনাল চরজব্বর ইউপি টীম। দ্বিতীয় বেলায় ৩য় ম্যাচে পূর্ব চরবাটা ইউপি টীমকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে চরবাটা ইউপি টীম, ৪র্থ ম্যাচে মোহাম্মদপু ইউপি টীমকে ২-১ গোলে হারিয়ে চরক্লার্ক ইউপি টীম সেমিফাইনাল অংশগ্রহণ করবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD