শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে শামসুল হক (৬৬) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের কৈকুড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃত মুক্তিযোদ্ধা শামসুল হক ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশের পুকুরে তার ৭ বছরের নাতনী পড়ে যায়। এসময় তাকে পুকুরের পানিতে ডুবতে দেখে ওই মুক্তিযোদ্ধা শিশুটিকে বাঁচাতে পানিতে নামে। এসময় তিনি ও পুকুরের পানিতে ডুবে যান।

তাদের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই মুক্তিযোদ্ধা ও তার নাতনীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুক্তিযোদ্ধা শামসুল হককে মৃত ঘোষণা করেন।

তবে তার নাতনী সুমাইয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর নিজ গ্রামে দাফন করা হবে বলে জানা গেছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ পুকুরের পানিতে ডুবে ওই মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD