শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে নলছিটিতে বিক্ষোভ

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে নলছিটিতে বিক্ষোভ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল করেছে তাওহীদি জনতা। শুক্রবার জুমা নামাজ বাদ ঝালকাঠির নলছিটি ইমাম কল্যান সমিতি’র আয়জনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

হাইস্কুল সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, সহসুপার মাওলানা আব্দুল কুদ্দুছ, মুফতি হানযালা নোমানি প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি করা হয়েছে। এর প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। একবিংশ শতাব্দীতে কোনো সভ্য জাতি, দেশ বা সরকার কারো মৌলিক বিশ্বাসের ওপর এভাবে আঘাত হানতে পারে না। আমরা এর নিন্দা জানাই।

তারা আরো বলেন, এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। এমন ঘটনা প্রতিরোধে মুসলিম উম্মাহর উচিৎ ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করা। বিক্ষোভে বিপুলসংখ্যক তৌহিদা জনতা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD