শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
এক নজরে পদ্মা সেতু…

এক নজরে পদ্মা সেতু…

নিউজ ডেস্ক।।
প্রস্তুত স্বপ্নের পদ্মা সেতু। আনুষ্ঠানিকভাবে দ্বার খুলছে আজ। উদ্বোধন শেষে আগামীকাল যানবাহন চলাচল শুরু হবে। সেতু চালুর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মানুষের যাতায়াত হবে আরো সহজ ও সময়সাশ্রয়ী।

একনজরে পদ্মা সেতুর আদ্যোপান্ত

# প্রকল্পের নাম : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

# প্রকল্পের অবস্থান : রাজধানী ঢাকা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

# বিশ্বের ১১তম দীর্ঘ সেতুর পুরো নাম ‘পদ্মা বহুমুখী সেতু’।

# সেতুটি নির্মাণে ৯১৮ হেক্টর জমি অধিগ্রহণ করতে হয়েছে।

# এই সেতুর নির্মাণ প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড

# সেতুর নকশা প্রণয়ন করেছে আমেরিকার মাল্টি ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম।

# সেতুটির দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার (২০,২০০০ ফুট)

# প্রস্থ ১৮ দশমিক ১০ মিটার (৫৯.৪ ফুট)।

# সেতুটি রক্ষণাবেক্ষণ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

# প্রতিদিন গড়ে ৭৫ হাজার যানবাহন চলাচল করবে।

# ভূমিকম্প সহনশীল মাত্রা ৯

# সেতুটির ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটার এবং পিলার ৮১টি। মোট স্প্যান সংখ্যা ৪২।

# প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং প্রতিটি স্পেনের ওজন ৩ হাজার ২০০ টন।

# সেতুর স্থানাঙ্ক ২৩.৪৪৬০ ডিগ্রি (উত্তর) এবং ৯০.২৬২৩ ডিগ্রি (পূর্ব)।

# পানির স্তর থেকে এই অত্যাধুনিক সেতুর উচ্চতা ৬০ ফুট এবং এর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট।

# সেতুর উপরের তলায় চার লেনের সড়ক এবং নিচতলায় রেললাইন।

# সংযোগ সড়ক হচ্ছে জাজিরা ও মাওয়া

# সংযোগ সড়কের দূরত্ব ১৪ কিলোমিটার

# দুই পারে নদী শাসন ১২ কিলোমিটার

# দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৯টি জেলার সঙ্গে সংযোগ ত্বরান্বিত হবে।

# প্রকল্পের মোট ব্যয়: ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা।

# মূল চুক্তিমূল্য : ১২ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা।

# কাজ শুরু: ২৬ নভেম্বর, ২০১৪।

# চুক্তি অনুযায়ী কাজ সমাপ্তির তারিখ : ২৫ নভেম্বর, ২০১৮। পরে কয়েক ধাপে সময় বাড়ানো হয়।

# রেল সংযোগ : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হচ্ছে স্প্যানের মধ্য দিয়ে।

# প্রধান উপকরণ : কংক্রিট ও স্টিল।

# প্রবৃদ্ধি বাড়বে : ১ দশমিক ২ শতাংশ।

# সেতু পারে বৃক্ষরোপণ : লক্ষ্যমাত্রা প্রায় ৪ লক্ষাধিক।

# পদ্মা সেতু জাদুঘর স্থাপন, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প ও প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় ‘পদ্মা সেতু জাদুঘর প্রতিষ্ঠা’র জন্য নমুনা সংগ্রহ ও সংরক্ষণের কাজ চলমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD