শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
স্কুল খোলা ও এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

স্কুল খোলা ও এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

নিউজ ডেস্কঃ

মূল্যায়নের ক্ষেত্রে ১৫ মার্চ পর্যন্ত ক্লাস, সংসদ টিভির ক্লাস ও অনলাইনের ক্লাসকে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান মু. জিয়াউল হক।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বোর্ডের সম্মেলন কক্ষে ১১টি শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিনি জানান, স্কুল খোলার মতো অবস্থা হলে সামনাসামনি মূল্যায়নের মাধ্যমে অন্য ক্লাসে উত্তীর্ণ করা হবে। এক্ষেত্রে অটো প্রমোশন বলতে কিছু নেই। শিক্ষার্থীদের সব শিক্ষকই চিনেন। প্রত্যেক শিক্ষার্থীর মেধা মূল্যায়ন করেই অন্য ক্লাসে উত্তীর্ণ করবেন।

অষ্টম থেকে নবমে অটো প্রমোশন হবে না, যে কোনো পদ্ধতিতেই মূল্যায়ন হবে। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর বিষয়ে মাউশি থেকে সিদ্ধান্ত জানানো হবে।

বৈঠকে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, এখনই পরীক্ষার তারিখ ঘোষণা সম্ভব না।

বৈঠক সম্পর্কে তিনি বলেন, এটা আমাদের নর্মাল মিটিং ছিলো। কে বলেছে এ সভায় পরীক্ষার তারিখ ঘোষণা করবো? আমরা এখানে পরীক্ষার তারিখ ঘোষণা করবো না। এ ধরনের সংবাদে আমরা বিব্রতকর অবস্থায় পড়ি। একই সঙ্গে শিক্ষার্থীরাও বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যায়। আমরা সিদ্ধান্ত নিলে সবার আগেই মিডিয়াকেই জানাই।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বোর্ড চেয়ারম্যান বলেন, আপনারা সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করুন। এখতিয়ারের বাইরের প্রশ্ন করলে আমরা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি। পরীক্ষার তারিখ ঘোষণা আমাদের এখতিয়ার না।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ উপপরিদর্শক রবিউল আলম বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষা কীভাবে আয়োজন করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এখানে সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এইচএসসি পরীক্ষা ও স্কুল খোলাসহ শিক্ষা বিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠকে বসেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এদিন দুপুর সোয়া ২টায় ঢাকা শিক্ষাবোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেছেন আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD