শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কবিরহাটে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

কবিরহাটে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে একটি ডোবা থেকে অবৈধভাবে ডেজ্রার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ওই বালু ব্যবসায়ীর নাম মো.আবুল হোসেন (৫০)। তিনি দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত খননযন্ত্রের সাহায্যে অবৈধভাবে ডোবা থেকে বালু উত্তোলন করে আসছিলেন।

সোমবার (২৫ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ঘোষবাগ গ্রাম থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথ অভিযানটি পরিচালনা করেন।

স্থানীয় লোকজন জানান, আবুল হোসেন প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথ বলেন, আবুল হাসেম অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন।

আজকে এমন অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁর খননযন্ত্রটি জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। ঘটনার সত্যতা পেয়ে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ভ্রাম্যমাণ আদাল পরিচালনায় সহযোগিতা করেন কবিরহাট থানার পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD