বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় অসামাজিক কাজের দায়ে ৪ জনের জেল

কসবায় অসামাজিক কাজের দায়ে ৪ জনের জেল

আবুল খায়ের স্বপন।।
গতকাল (৩০ জুলাই) সন্ধ্যায় পৌর সদরের শান্তিপাড়ার একটি বাসা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকায় কসবা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে ২৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্তিপাড়ার বেগমের বাড়িতে অসামাজিক কাজ হচ্ছে এমন সংবাদ পেয়ে কসবা থানা পুলিশ শনিবার সন্ধ্যায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করে। আটককৃতরা হলো সরাইল উপজেলার লালপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে নাছিমা আক্তার জুই (৩০), কুইয়াপানিয়া গ্রামের আবু তাহেরের মেয়ে নিলুফা আক্তার (৩৮), শান্তিপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার স্ত্রী বিবি বেগম (৪০) ও একই গ্রামের বাচ্ছু মিয়ার ছেলে আবুল ইসলাম (৩৫)।
পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম জানান, তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কসবা থানা পুলিশের মাদক ও অসামাজিক কাজের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD