শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
১৫ দিনের মধ্যে এমপিওর আপিল শুনানির ফল

১৫ দিনের মধ্যে এমপিওর আপিল শুনানির ফল

নিউজ ডেস্ক।।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও সংক্রান্ত আপিল শুনানির ফল আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে।

এর আগে গত ২ থেকে ৪ আগস্ট তিন দিনব্যাপী শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক।

শুক্রবার (৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর আলোকে সারাদেশের বিভিন্ন স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্তির জন্য গত বছরের ৩০ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বছরের ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। অনলাইনে চার হাজার ৭২৯টি আবেদন পাওয়া যায়।

আবেদন যাচাই-বাছাই শেষে গত ৬ জুলাই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬৬৬টি, মাধ্যমিক বিদ্যালয় এক হাজার ১২২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩৬টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১০৯টি এবং ডিগ্রি কলেজ ১৮টি সর্বমোট ২০৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য তালিকা প্রকাশ করা হয়েছে। অবশিষ্ট দুই হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হয়।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার যোগ্য বিবেচিত হয়নি; সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে নীতিমালার ১৬.৪ ধারা অনুযায়ী আপিল আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপিল আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারিত ছিল ২১ জুলাই পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সারাদেশ থেকে সর্বমোট এক হাজার ৭২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের আপিল আবেদন পাওয়া যায়। আপিল শুনানিতে এক হাজার ৭২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৫৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং ১৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান আপিল শুনানিতে অনুপস্থিত থাকে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD