শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আখাউড়ায় ইমিগ্রেশনের সিল জালিয়াতি দুই যুবক আটক

আখাউড়ায় ইমিগ্রেশনের সিল জালিয়াতি দুই যুবক আটক

ডেস্ক নিউজ।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশনের সিল জালায়াতি করে ভারতে যাওয়ার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২০ আগস্ট) দিনগত রাতে তাদের আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ।

আটকরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামের ধোনাই মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫) ও একই জেলার মনিরামপুর উপজেলার জমসেদ আলীর ছেলে শরিফুল ইসলাম (৩০)।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ জানায়, প্রতিদিন সন্ধ্যার আগে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের শূন্যরেখায় ফ্ল্যাগডাউন সিরিমনি করে থাকে। এ সময় সীমান্তের উভয়পাশে ফ্ল্যাগডাউন দেখতে অনেক দর্শনার্থী আসেন। ফ্ল্যাগডাউন শেষে দর্শনার্থীরা ফিরে যাওয়ার সময় দুজন ব্যক্তি ভারতের দিকে যাচ্ছিলেন।
তাদের পাসপোর্টে আখাউড়া ইমিগ্রেশনের সিল দেখে সন্দেহ হয়। পরে চেক করে নিশ্চিত হওয়া যায় তাদের পাসপোর্টের সিলগুলো নকল। জিজ্ঞাসাবাদে তারা জানান, আখাউড়ার দুজন ব্যক্তি তাদের পাসপোর্টে এই সিল দিয়েছে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জাগো নিউজকে বলেন, আটক দুই যুবককে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD