শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
দেশের মানুষকে শোসন করার জন্যে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়েছিল – আনিসুল হক

দেশের মানুষকে শোসন করার জন্যে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়েছিল – আনিসুল হক

আবুল খায়ের স্বপন।।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি বলেন-বাংলাদেশের মানুষকে শোসন করার জন্যে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়েছিল। পাকিস্তান বঙ্গবন্ধুকে হত্যা করতে সাহস পায়নি কিন্তু আমাদের দেশের কুলাঙ্গাররা নিমর্মভাবে জাতিরপিতার পরিবারকে হত্যা করেছে। তারা চেয়ে ছিল বাংলাদেশকে বিশ্ব দরবারে ভিক্ষুক হিসাবে চিহিৃত করতে সেই স্বপ্ন তাদের সফল হয়নি। গতকাল বুধবার (২৪ আগষ্ট) দুপুরে কসবাউপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তৃতায় এসব কথাবলেন। তিনি আরও বলেন, বিএনপি মহান মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী রাজাকার আলবদরদের গাড়িতে পতাকা উড়ানোর অধিকার দিয়েছিলো। বঙ্গবন্ধু দেশের মানুষকে মনে প্রানে ভালবাসতেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ছেন তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়নের রোল মডেল।তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন ,মুক্তিযোদ্ধাদের কল্যানে শেখ হাসিনার সরকার সম্মাানী ভাতাবৃদ্ধিসহ তাদের আবাসস্থল তৈরি করে দিচ্ছেন। নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আবহায়ক মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা পৌর মেয়র এম জি হাক্কানী , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ শহীদুল্লাহ, খাড়েরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহম্মেদ খান,বীর মুক্তিযেদ্ধা এস.আর এম ফারুক, ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলএম ওয়াছেক সিদ্দিকী, বীরমুক্তিযেদ্ধা মোঃ আবু হোরায়রাহ,এডঃ আক্তার হোসেন সাঈদ,রুহুল আমিন ভূইয়া বকুল প্রমুখ।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ)সামছুল আলম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD