শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কুমিল্লায় রেজিস্ট্রেশন করেও পরীক্ষা দেয়নি ৩৭ হাজার শিক্ষার্থী

কুমিল্লায় রেজিস্ট্রেশন করেও পরীক্ষা দেয়নি ৩৭ হাজার শিক্ষার্থী

নিউজ ডেস্ক।।
ছবি : সংগৃহীত

আজ সারাদেশে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলার পৌনে দুই লাখ পরীক্ষার্থী ছিল। তবে রেজিস্ট্রেশন করে পরীক্ষার ফরম পূরণ করেননি ৩৭ হাজার শিক্ষার্থী।

শিক্ষা বোর্ড সূত্রে জানায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলার ২ লাখ ২০ হাজার ২৮৮ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। কিন্তু ১ লাখ ৮৩ হাজার ৩৪৩ জন ফরম পূরণ করেছে। রেজিস্ট্রেশন করেও ৩৭ হাজার শিক্ষার্থী পরীক্ষা কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ২৫ হাজারের অধিক। ঝরে পড়াদের হার ১৯ দশমিক ৭ শতাংশ ছাত্রী এবং ১২ দশমিক ৪ শতাংশ ছাত্র। আবার শহরের চেয়ে গ্রামের শিক্ষার্থীরা বেশি ঝরে পড়েছে। এ ছাড়া ২০২১ সালের তুলনায় ২০২২ সালে পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার কমেছে।

চলতি বছর এত শিক্ষার্থী পরীক্ষায় কেন অংশগ্রহণ করল না, এ বিষয়ে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছর এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি ফরম পূরণ করেননি মেয়েরা। এই মেয়েদের বেশির ভাগ গ্রামের স্কুলের। বাল্যবিয়ে, লেখাপড়ায় অমনোযোগী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব মিলিয়ে অভিভাবকরা রয়েছেন টালমাটাল অবস্থায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD