শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক।।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী লীগ।

এরপর দলটির অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও বিভিন্ন থানার ইউনিট ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর মোনাজাতে অংশ নেন তিনি।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে বিজয়ের ২৫ দিন পরে বিশ্ব জনমতের চাপে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার।

এরপর তিনি বিমানে করে লন্ডন যান। সেখান থেকে ৯ জানুয়ারি রাত আটটায় ব্রিটিশ রাজকীয় বিমানে লন্ডনে থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। দিল্লিতে ১০ জানুয়ারি সকালে যাত্রাবিরতি দিয়ে এক জনসভায় ভারতীয় প্রধানমন্ত্রী ও ভারতীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব।

তারপর দিল্লি থেকে ঢাকায় আকাশে প্রবেশ করে বঙ্গবন্ধুর বহনকারী বিমান। শেষ হয় বাঙালির উৎকণ্ঠার। বাংলাদেশে ফিরে আসেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD