বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
কসবায় সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ থানায় মামলা,অভিযুক্ত গ্রেপ্তার

কসবায় সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ থানায় মামলা,অভিযুক্ত গ্রেপ্তার

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চকলেট দেওয়ার কথা বলে ডেকেনিয়ে সাড়ে ৩ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে আজ বুধবার দুপুরে সোহাগ মিয়া (১৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আজ দুপুরেই ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পাঠিয়েছে পুলিশ। অপরদিকে ধর্ষনের শিকার হওয়া ওই শিশুটিকে ডাক্তারী পরীক্ষা করানোর জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া সোহাগ মিয়া কসবা উপজেলার মেহারী ইউনিয়নের ঈশাননগর গ্রামের মোসলেম মিয়ার ছেলে। মামলার এজহার সুত্রে জানা গেছে, গত সোমবার (১ মে)বিকালে সাড়ে তিন বছরের একটি শিশু তাদের বাড়ির পাশে খেলা করছিল। সোহাগ মিয়া শিশুটিকে পাশের দোকান থেকে চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নেয়। পরে তাদের বাড়িরএকটি কক্ষে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করতে থাকে।শিশুটির চিৎকার শুনে বাড়ি ও আশে-পাশের লোকজন দৌড়েএসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এ সময় সোহাগ মিয়া দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে স্থানীয় ভাবে চিকিৎসা করে। এঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আজ বুধবার সকালে সোহাগ মিয়াকে আসামী করে কসবা থানায় একটি মামলা দায়ের করেছে। আজ দুপুরে মেহারী এলাকা থেকে পুলিশ সোহাগ মিয়াকে গ্রেপ্তার করেছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, শিশুটিকে চকলেটের কথা বলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে।অভিযুক্ত সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD