শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই

কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই

নিউজ ডেস্ক।।
বাংলা ভাষার প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। সোমবার কলকাতার স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
খবরটি নিশ্চিত করেছেন সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার।
তিনি বলেন, ‌‘বাবা আর নেই। বিকেলে আমাদের ছেড়ে চলে গেছেন। গত দু’-তিন দিন তার অবস্থার অনেকটা উন্নতি ঘটে। আমরাও খুব আশাবাদী ছিলাম। কিন্তু আজ তার একটি মেজর কার্ডিয়াক অ্যাটাক হয়। সেখান থেকে আর প্রত্যাবর্তন হয়নি তার।’
দোয়েল মজুমদার আরো বলেন, ‘বাবার মরদেহ কাল সকালে শ্যামপুকুরের বাড়িতে কিছুক্ষণ রাখা হবে। এরপর সেখান থেকে বালিঘাটে নেওয়া হবে শেষকৃত্যের জন্য।’
সমরেশ মজুমদার দুই সপ্তাহ আগে ফুসফুস ও শ্বাসনালি সংক্রমণের কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার রক্তে কার্বন ডাই-অক্সাইডের মাত্রাও বেড়ে গিয়েছিল। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গত শনিবার তার শারীরিক অবস্থার উন্নতি ঘটে। ভ্যান্টিলেশন সাপোর্টও খুলে রাখা হয়।

উল্লেখ্য, ৭৯ বছর বয়সী এই সাহিত্যিকের শ্বাসনালিতে গভীর সংক্রমণ ছিল। এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) সমস্যায় ভুগছিলেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD