শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বিএনপি-জামায়াত বাংলাদেশের ভালো চায় না- আনিসুল হক

বিএনপি-জামায়াত বাংলাদেশের ভালো চায় না- আনিসুল হক

আবুল খায়ের স্বপন।।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি নির্বাচন চায় না। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন কমিশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নির্বাচন হবে।

আজ শুক্রবার দুপুরে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু আবদুল্লাহ ভূঁইয়ার বাড়িতে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন ‘বিএনপি-জামায়াত বাংলাদেশের ভালো চায় না। তারা জাতির পিতাকে হত্যা করেছে। বিএনপি সরকার জাতির পিতার হত্যার বিচার যাতে না হয়, সেজন্য আইন করেছে। বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ আবার নৈরাজ্যের দেশ হয়ে যাবে। আমরা আর ওই অবস্থায় ফিরে যাব না। বাংলাদেশের উন্নয়নের রোল মডেলে উঠে গেছে। এ ধারা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে শেখ হাসিবার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।’

তিনি বলেন, জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ক্ষমতায় ছিল। তারা একটি মডেল মসজিদও নির্মাণ করে নাই। তারা সব সময় ধর্মের কথা বলে। তারা বলত, আওয়ামী লীগ ক্ষমতায় এলে উলুধ্বনি পড়বে। অথচ শেখ হাসিনা সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছেন

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD