শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরে ও ভোটগ্রহণ ডিসেম্বরের শেষে -সিইসি

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরে ও ভোটগ্রহণ ডিসেম্বরের শেষে -সিইসি

নিউজ ডেস্ক।।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল
আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরে ও ভোটগ্রহণ ডিসেম্বরের শেষে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র, চীনসহ চার দেশের নির্বাচন পর্যবেক্ষকদের একটি প্রতিনিধিদল।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, সকাল ১০টায় যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জাপান ও চীনের নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন। নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিইসি ছাড়াও কমিশনার আহসান হাবিব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা, আনিসুর রহমান, ইসি সচিব মো. জাহাংগীর আলম অংশ নেন।
বৈঠকে বাংলাদেশের ইলেকশন মনিটরিং ফোরাম নামের একটি পর্যবেক্ষক দলও অংশ নেয়।
এর আগে গত ১১ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনবিষয়ক অনুসন্ধানী দল। ইসির সম্মেলনকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ওই বৈঠক হয়।
ওই বৈঠকে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো হিল্লেরির নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD