শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গ্রেপ্তারে বিএনপি’র আনন্দ মিছিল

কসবায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গ্রেপ্তারে বিএনপি’র আনন্দ মিছিল

নিউজ ডেস্ক।।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বুধবার (১৪ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে এবং সাবেক স্থানীয়
সাংসদ ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গ্রেপ্তারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল কসবা উপজেলা সদরের সুপার মার্কেট চত্ত্বরে জমতে থাকে। এক পর্যায়ে আনন্দ মিছিল বের

হয়। হাজার হাজার নেতা-কর্মীর আনন্দ মিছিলটি নিয়ে কসবা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা সুপার মার্কেট চত্ত্বরে এসে শেষ হয়। আনন্দ মিছিলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসির দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
পরে উপজেলা সুপার মার্কেট চত্ত্বরে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট ফখর উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুল হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, সাবেক সাধারণ সম্পাদক মো. ইকলিল আজম, উপজেলা বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও যুবদলের সাবেক আহবায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা যুবদল আহবায়ক মো. মাসুদুল হক ভুইয়া
দীপু, সদস্য সচিব মো. জিয়াউল হুদা শিপন, পৌর বিএনপির আহবায়ক মো. শরীফুল ইসলাম ভূইয়া, সদস্য সচিব মো. আইয়ুম খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, যুবদল নেতা মো. ইকবাল হোসেন, ছাত্রদল নেতা মো. সাদ্দাম হোসেন, মো. জুয়েলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল (মঙ্গলবার) রাতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গ্রেপ্তারের খবরে তার নিজ এলাকা কসবায় তাৎক্ষণিকভাবে বিএনপির
উদ্যোগে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এসময় তারা আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসি দাবি করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD