শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় উপজেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল

কসবায় উপজেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক।।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচী এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল কসবা উপজেলা সদরের জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে জমতে থাকে। এক পর্যায়ে দলীয় কার্যালয় থেকে শুরু করে হাজার হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করেন। কসবা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে গ্রেপ্তার হওয়া সাবেক আইন মন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার ফাসিঁর দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবদল আহবায়ক মো. মাসুদুল হক ভুইয়া দীপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা বিএনপির

আহবায়ক এডভোকেট ফখর উদ্দিন খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জিয়াউল হুদা শিপন ও সাবেক ছাত্রদল নেতা শাহিদুল খার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুল হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, সাবেক সাধারণ সম্পাদক মো. ইকলিল আজম, উপজেলা বিএনপির সাবেক সহভাপতি মো. মোখলেছুর রহমান, পৌর বিএনপির আহবায়ক মো. শরীফুল ইসলাম ভূইয়া, সদস্য সচিব মো. আইয়ুম খান, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. সানাউল্লাহ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. কামাল উদ্দিন, উপজেরা যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. আলী হোসেন, যুগ্ম আহবায়ক মো. ছাইদুল্লাহ, কসবা পৌর যুবদলের আহবায়ক মো. মহসিন, ছাত্রদল নেতা মো. সাদ্দাম হোসেন, মো. জুয়েল আহাম্মদসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD