শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল, অর্থ যাবে ত্রাণ তহবিলে

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল, অর্থ যাবে ত্রাণ তহবিলে

নিউজ ডেস্ক।।
বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল, সেটি ত্রাণ তহবিলে দেওয়া হবে।
বুধবার (২৮ আগস্ট) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, এখন প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে
বিএনপির মহাসচিব বলেন, বিএনপি অপকর্ম করে না। কেউ কেউ ব্যক্তিগতভাবে অপকর্ম করছে, সেটার কিন্তু সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের প্রায় ৫৬-৫৭ জন নেতাকর্মীর, যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব, ঢালাওভাবে মামলা দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, এসব মামলা নেওয়ার আগে যাচাই করে নেওয়া উচিত কোন মামলা নেওয়া যাবে আর কোনটা নেওয়া যাবে না। প্রাথমিক তদন্ত করা দরকার। তা না হলে একটু ব্যক্তিগত শত্রুতা থাকলেও তার নাম দিয়ে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যে খাগড়াছড়িতে ঘটনা ঘটছে, সেটার মামলা দিয়ে দেওয়া হচ্ছে সারা দেশের নেতাকর্মীদের বিরুদ্ধে। এটা একটা বিরূপ ঘটনা ঘটছে। এটা একেবারে বন্ধ হওয়া দরকার।
দলের নেতাকর্মীদের এমন মামলা না দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, মামলার কোনো ম্যারিট থাকবে না। সব মামলায় কেন্দ্রীয় নেতাদের জড়িত করা সমীচীন নয়। যে মামলায় যাদের সম্পৃক্ততা থাকবে সেটাই দেওয়া দরকার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD