শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবার গ্যাস কসবায় গ্যাস চাই-

কসবার গ্যাস কসবায় গ্যাস চাই-

নিউজ ডেস্ক।।
তারাপুর গ্যাসক্ষেত্রে সাত বছর চেষ্টা চালিয়েও গ্যাস উত্তোলন শুরু হয়নি, প্রতিবাদে বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মানববন্ধন, অংশ নেয় সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন

২০১৮ সাল থেকে শুরু করে দীর্ঘ সাত বছর চেস্টা চালিয়েও কসবার তারাপুর গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয়নি,। প্রায় এককিলোমিটার দুরে ভারতের ত্রিপুরা রাজ্যে ঠিকই গ্যাস উত্তোলন হচ্ছে। বৈষ্ম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ তৎকালীন আওয়ামীলীগ সরকার কারসাজি করে বাংলাদেশ গ্যাস উত্তোলন না করে ভারতকে গ্যাস তোলার সুযোগ করে দিয়েছেন।

কসবার গ্যাস কসবায় চাই এ স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় তারাপুর গ্যাস ক্ষেত্র এলাকা থেকে শুরু করে কসবা রেলওয়ে স্টেশন রোড এলাকায় বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী চলে এ মানববন্ধন। এতে বৈষম্য বিরোধী ছাত্রনেতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

এতে বক্তব্য রাখেন কসবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা তানবীর ইসলাম শাহিন, সাইদুর রহমান হৃদয়, মো. শরীফ, মো. শহিদুল খা, তাহমিনা আক্তারসহ তাদের এ আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কসবা পৌর বিএনপি আহবায়ক মো. শরীফুল হক ভূইয়া, জাতীয়তাবাদী যুবদলের কসবা উপজেলা শাখার সদস্য সচিব মো. জিয়াউল হুদা শিপন, শিক্ষক মো. বিল্লাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে কসবা তফজ্জল আলী কলেজ, কসবা মহিলা কলেজ, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়, কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কসবা পৌর উচ্চ বিদ্যালয়, কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। মানববন্ধনটি এক পর্যায়ে বিক্ষোভে পরিনত হয়।

উল্লেখ থাকে যে, কসবা বৈষম্য বিরোধী ছাত্রদের একটি প্রতিনিধি দল গত ২০ আগস্ট কসবার তারাপুর সেই গ্যাস ক্ষেত্রে গিয়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছেন সরকারের কোটি কোটি টাকা খরচ করে গ্যাসের অনুসন্ধান চালানো হয়েছিল। কেন গ্যাস উত্তোলন হয়নি।

সালদা গ্যাসক্ষেত্রের উৎপাদন ব্যবস্থাপক ও কসবার তারাপুর গ্যাস ক্ষেত্রে দায়িত্বে থাকা কর্মকর্তা মো. আমির হোসেন এর কাছে বৈষ্যম বিরোধী ছাত্রদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। তারা সঠিক উত্তর দিতে পারেনি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

খোজঁ নিয়ে জানা গেছে, কসবার তারাপুর এলাকায় বিপুল পরিমান জায়গা অধিগ্রহন করে ২০১৮ সাল থেকে বাপেক্স গ্যাস অনুসন্ধান শুরু করেছিলেন। দীর্ঘ সাত বছরে সরকারের কোটি কোটি টাকা খরচ করেও গ্যাস উত্তোলন শুরু করতে পারেনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD