শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সিলেটের এমসি কলেজের নববধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি ভোগ করতেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের এমসি কলেজের নববধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি ভোগ করতেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্কঃ
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে নববধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি ভোগ করতেই হবে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগ আয়োজিত বঙ্গবন্ধুর কন্যা ‘শেখ হাসিনার শুভ জন্মদিন’ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিতি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, সাবেক সাংগঠনিক সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুসহ কৃষক লীগের নেতাকর্মীরা।

তিনি বলেন, সিলেটের এমসি কলেজের ধর্ষণ একটি বর্বরোচিত ঘটনা। এ ঘটনা যারাই করে থাকুক, তাদের শাস্তি ভোগ করতেই হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগেই বলেছি– আমরা কাউকে ছাড় দিই না। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করা প্রয়োজন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে আমরা সেটিই করব।

তিনি বলেন, পৃথিবীতে অন্যান্য দেশের মতো বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা দেখতে চাই। সে ক্ষেত্রে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশে একমাত্র শেখ হাসিনাই ভরসা। ১৯৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে না এলে কারও পক্ষে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। তিনি এসেছেন বলেই আজ দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হয়েছে।

উল্লেখ্য, স্বামীকে নিয়ে ঘুরতে গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এমসি কলেজে গিয়েছিলেন ধর্ষণের শিকার হওয়া দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ওই গৃহবধূ। পরে, ওই তরুণীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD