শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় বাজার মনিটরিং, ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

কসবায় বাজার মনিটরিং, ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

কসবা উপজেলা প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার চারগাছ বাজারের দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেছেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম সরওয়ার।

ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার মূল্য বৃদ্ধি পাচ্ছে। যা নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এ সকল দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ দুপুরে উপজেলার চারগাছ
বাজারে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এসময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় এবং মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় দুইব্যবসায়ীকে ৬০০০/- (ছয় হাজার টাকা) জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম সরওয়ার বলেছেন, আজ বাজার মনিটরিং এর ৩য় দিন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ রাখতে আমরা উপজেলা প্রশাসনের পক্ষে বাজার মনিটরিং করছি। আজ উপজেলার চারগাছ বাজারে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় এক খুচরা ব্যবসায়ী এবং মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় অপর এক ব্যবসায়ীকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD