শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় ইজিবাইক চালককে হত্যা, আটক ১

কসবায় ইজিবাইক চালককে হত্যা, আটক ১

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রিফাত মিয়া (১৭) নামে এক চালককে হত্যা করে ইজবাইক নিয়ে গেছে ছিনতাইকারীরা। বুধবার রাতে কুমিল্লা—সিলেট মহাসড়কের উপজেলার মনকাশাইর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রিফাত মিয়া উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়া গ্রামের মো. আবেদ মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে আবু নেছার ওরফে আপন (২৯) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃত আবু নেছার একই উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার গ্রামের মো. আলমগীর মিয়ার ছেলে।
থানা সুত্রে জানা যায়, বুধবার রাতে যাত্রীবেশে ছিনতাইকারীরা রিফাতের ইজিবাইক ভাড়া নিয়ে মনকাশাইর এলাকায় এসে তাকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে যাওয়ার পথে চার্জ কমে গেলে কসবা পৌর এলাকার শাহপুর গ্রামে একটি গ্যারেজে এনে চার্জের জন্য ইজিবাইকটি রেখে যায়। এদিকে গ্যারেজ মালিক রিফাতের নিখেঁাজের সংবাদ শুনতে পায়। সকালে ছিনতাইকারী আবু নেছার গ্যারেজ থেকে পুনরায় ইজিবাইকটি আনতে গেলে তাকে অপরিচিত দেখে সন্দেহ হলে গ্যারেজ মালিক স্থানীয় জনতাদের নিয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। এক পযার্য়ে সে ইজিবাইক ছিনতাইয়ের কথা স্বীকার করে পরে জনতা তাকে পুলিশে সোপর্দ করে। পুলিশ তার দেয়া তথ্য মতে মনকাশাইর এলাকা থেকে নিহত রিফাতের লাশ উদ্ধার করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD