বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
মাদক পাচার ও পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে কসবায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক

মাদক পাচার ও পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে কসবায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক

কসবা প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোমবার (০৪ নভেম্বর) সকালে কসবা উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দপ্তর প্রধানগণের সাথে জেলা প্রশাসকের আইনশৃঙ্খলা বিষয়ক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতিবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম সরওয়ার, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল হক কবির ও উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ। বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী আশরাফ, আড়াইবাড়ি সাঈদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম, কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া, কসবা পৌর বিএনপি’র আহ্বায়ক মো. শরিফুল ইসলাম ভূইয়া, উপজেলা যুবদল আহ্বায়ক মাসুদুল হক দিপু, উপজেলা জামাতের আমীর মো. ফরিদ উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা তুহিন কান্তি দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহ প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধাণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের নিকট উপজেলা প্রশাসনের পক্ষ হতে আর্থিক সহায়তা এবং অপর একজনকে ১টি সেলাই মেশিন প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিদারুল আলম কসবায় যারা রাতের আধারে পাহাড় কাটেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দেন। তিনি মাদক চোরাচালান রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান। তাছাড়া তিনি জেলা পরিষদের সাথে আলোচনা করে কসবা প্রেসক্লাবের বাউন্ডারী নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহণের আশ্বাস দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD