কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কসবা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস কসবা উপজেলা সহ-সভাপতি শেখ মো. কামাল উদ্দিনের একমাত্র বোন, আহরন্দ মর্নিংসান কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি মোসাম্মৎ দেলোয়ারা বেগম (৫২) ১৯ ফেব্রুয়ারি বুধবার ভোরে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ইন্তিকাল করেন। (ইন্না লিল্লাহি…. রাজিউন।) মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর তার মরহুম স্বামীর বাড়ী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং চান্দপুর গ্রামে নামাযে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এদিকে কসবা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল খায়ের স্বপন মরহুমার মৃত্যুতে শোক জানিয়েছেন এবং শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply