বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-২

কসবায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-২

কসবা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আজ শনিবার ভোররাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কুটি-চৌমুহনী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে । নিহতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের রহিছ মিয়ার ছেলে আকাশ মিয়া (৩২) ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আনিসুর রহমানের ছেলে আমির হোসেন (৩৪)।

ভোররাতে একটি যাত্রীবাহী বাস চট্টগাম থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে কুমিল্লা -সিলেট মহাসড়কের কুটি চৌমুহনী পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই কয়লার মালিক আমির হোসেন নিহত হন এবং ট্রাক চালক আকাশ মিয়া গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পথে সেও মারা যায়।

সরাইল খাঁটিহাত হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মামুন রহমান জানান,পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত আমির হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাসটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD