শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
৫ অক্টোবর ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার, বিক্রম দোরাইস্বামী

৫ অক্টোবর ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার, বিক্রম দোরাইস্বামী

নিউজ ডেস্কঃ

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে কূটনীতিক বিক্রম দোরাইস্বামীকে নিয়োগ দেয়া হয়েছে। ভারতের পররারাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, আগামী ৩ অক্টোবর দিল্লি থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন বিক্রম দোরাইস্বামী। এরপর ত্রিপুরা হয়ে আগামী ৫ অক্টোবর ঢাকায় পৌঁছাবেন তিনি।

এদিকে আগামি ৮ অক্টোবর বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করবেন।

১৯৯২ ব্যাচের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিক্রম দোরাইস্বামী সর্বশেষ অতিরিক্ত সচিব হিসেবে আন্তর্জাতিক সংগঠন ও সম্মেলন বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্বপালন করেছেন।

বিক্রম দোরাইস্বামী জন্ম ভারতের তামিলনাড়ুতে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে বিক্রম দোরাইস্বামীর বাবা বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মিত্রবাহিনীর পাশাপাশি থেকে তৎকালীন পশ্চিম পাকিস্তান সীমান্তে যুদ্ধ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD