শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় ধান শুকানোর জায়গা নিয়ে তর্ক-বিতর্কের ছুরিকাঘাতে নিহত ১

কসবায় ধান শুকানোর জায়গা নিয়ে তর্ক-বিতর্কের ছুরিকাঘাতে নিহত ১

কসবা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পারিবারিক পূর্ব বিরোধের জেরে ধান শুকানোর স্থান নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছুরিকাঘাতে সুজন ফকির (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের ফকির বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সুজন ওই গ্রামের খোকন ফকিরের ছেলে। অভিযুক্ত ঘাতক শাউন (২২) তার আপন চাচাতো ভাই। ঘটনার পর থেকে সে ও তার পরিবারের সকলে পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে বাড়ির আঙিনায় ধান শুকানোর স্থান নিয়ে সুজন ও শাউনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শাউন ধারালো ছুরি দিয়ে সুজনকে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
নিহত সুজন ফকিরের ঘরে রয়েছে এক ছেলে (৩ বছর) ও এক মেয়ে (দেড় বছর)। হঠাৎ এ মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে।

ঘাতক শাউন ইতিপূর্বে মাদকের মামলায় গ্রেফতার হয়েছিল। সে এলাকায় সন্ত্রাসী ও মাদক কারবারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের বলেন, ধান শুকানোকে কেন্দ্র করে আপন চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে একজন খুন হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD